ছাত্রদলের নতুন কমিটি, জবি থেকে এগিয়ে যে ৩ জন

জবি প্রতিনিধি

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে ‘রাকিব-নাছির’ কমিটির

2026-08-16T21:36:41+00:00
2026-08-16T23:31:09+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
ছাত্রদলের নতুন কমিটি, জবি থেকে এগিয়ে যে ৩ জন
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১১:৩১ পিএম
কাজী জিয়া উদ্দিন বাসিত, মেহেদী হাসান হিমেল এবং শামসুল আরেফিন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে ‘রাকিব-নাছির’ কমিটির শীর্ষ নেতাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাতের পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

নতুন কমিটির শীর্ষ পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব আসতে পারে বলে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্যসচিব শামসুল আরেফিন।

কাজী জিয়া উদ্দিন বাসিত এর আগে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলন, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়তার কারণে কেন্দ্রীয় সভাপতি পদে তার নাম আলোচনায় রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও রাজধানীর বিভিন্ন এলাকায় তার সক্রিয় ভূমিকার কথা জানিয়েছেন নেতাকর্মীরা।


মেহেদী হাসান হিমেল দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। জবি শাখার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। এর আগে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে শামসুল আরেফিন এর আগে জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলীয় বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে তার নামও আলোচনায় রয়েছে।

দেখার বিষয়, নতুন কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শেষ পর্যন্ত কতজন এবং কারা জায়গা পান।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ছাত্রদল  কমিটি  জবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: