কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে

2026-08-17T04:49:43+00:00
2026-08-17T04:49:43+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ২৬ দিন পর ভুক্তভোগীর মা বাদী হয়ে শনিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) ও একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।

ভুক্তভোগীর মা রেহেনা আক্তার অভিযোগ করেন, প্রায় ২৬ দিন আগে তাঁর মেয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং আলামত নষ্ট করেন। পরে বাধ্য হয়ে ১৬ আগস্ট রাতে থানায় মামলা করেন তিনি।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলার পর শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কমলগঞ্জ  কিশোরী  ধর্ষণ  অভিযোগ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: