জাতীয় মৎস্য পদক পেলেন ঢাবি অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ

ঢাবি প্রতিনিধি

জাতীয়

মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ পেয়েছেন। মৎস্যসম্পদ

2026-08-17T15:14:46+00:00
2026-08-17T15:14:46+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
জাতীয় মৎস্য পদক পেলেন ঢাবি অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:১৪ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ পেয়েছেন। ছবি : সংগৃহীত
মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ পেয়েছেন। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন।

জাতীয় মৎস্য পদক লাভের পর অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ আজ ১৭ আগস্ট ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় মৎস্য পদক লাভ করায় অধ্যাপক ড. মো. ছগীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত। পরিবেশ সংরক্ষণ ও মৎস্য খাতের উন্নয়নে ভবিষ্যতেও তিনি গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসাবে প্রেষণে দায়িত্ব পালন করছেন। ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর মৎস্য পক্ষ পালিত হচ্ছে।


  বিষয়:   জাতীয় মৎস্য পদক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: