কুমিল্লায় ১৫ কোটির ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার কুমিল্লা সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ লাখ ইয়াবাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ আগস্ট)

2026-08-17T17:55:26+00:00
2026-08-17T17:55:26+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় ১৫ কোটির ইয়াবা জব্দ, আটক ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম 
কুমিল্লায় ১৫ কোটির ইয়াবা জব্দ। ছবি : সময়ের আলো
কুমিল্লার কুমিল্লা সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ লাখ ইয়াবাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকা থেকে এ ইয়াবার চালান আটক করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন প্রাইভেট কারের চালক আমান উল্লাহ (৩৫) ও ফয়সাল হোসেন (২৫)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

ওসি শামছুল আলম বলেন, গোপন খবরে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে রাখা একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ইয়াবাগুলো।


জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এটি এ যাবৎকালে কুমিল্লায় আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুমিল্লা  ইয়াবা জব্দ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: