ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।সোমবার (১৭

2026-08-17T18:24:40+00:00
2026-08-17T18:24:40+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম 
ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। 

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ইরাক দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরাকের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


এ সময় উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরাক  চার্জ  দ্য অ্যাফেয়ার্স  মামুনুল হক  সৌজন্য সাক্ষাৎ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: