‘মেসি, পারেদেসকে কন্ট্রোল করো’, বিশ্বকাপে রেফারির কথোপকথন ফাঁস

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালের মাঠে কী ঘটেছিল, এবার তার কিছু অদেখা মুহূর্ত সামনে এসেছে রেফারি-ভিউ ফুটেজে। স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের দৃষ্টিকোণ থেকে

2026-08-17T21:14:11+00:00
2026-08-17T21:14:11+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খেলা
‘মেসি, পারেদেসকে কন্ট্রোল করো’, বিশ্বকাপে রেফারির কথোপকথন ফাঁস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের মাঠে কী ঘটেছিল, এবার তার কিছু অদেখা মুহূর্ত সামনে এসেছে রেফারি-ভিউ ফুটেজে। স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের দৃষ্টিকোণ থেকে ধারণ করা প্রায় পাঁচ মিনিটের ভিডিওতে ম্যাচের উত্তেজনা, খেলোয়াড়দের সঙ্গে রেফারির কথোপকথন এবং জয়সূচক গোলের দৃশ্য উঠে এসেছে।

ম্যাচে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস হলুদ কার্ড দেখার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মেসির সাহায্য নেন ভিনচিচ। তাকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে কন্ট্রোল করো। আমি চাই না... তার হলুদ কার্ড আছে। দয়া করে নিয়ন্ত্রণ করো। সবসময়, সবসময়।’

আরেক ঘটনায় স্পেনের অধিনায়ক রদ্রি মেসিকে ধরে ফেললে আর্জেন্টাইন অধিনায়ক রেফারির দিকে তাকান। তখন ভিনচিচ বলেন, ‘লিওনেল, আমি দেখছি।’ এরপর মেসি আর তর্কে না গিয়ে সরে যান।


ফুটেজে লিসান্দ্রো মার্টিনেজের ফাউলে লামিনে ইয়ামালের পড়ে যাওয়া এবং সেই ঘটনায় মার্টিনেজের হলুদ কার্ড দেখার দৃশ্যও রয়েছে। অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে ফেরান তোরেসের জয়সূচক গোলের সময় রেফারির অবস্থানও দেখা যায়।

ম্যাচ শেষে দানি ওলমোর সঙ্গে কথা বলতে গিয়ে ভিনচিচ বলেন, ‘তারা খুব কঠোর ছিল, খুব কঠোর।’ জবাবে ওলমো বলেন, ‘তুমি দারুণ করেছ।’

পরে ভিনচিচ জানান, সেটিই ছিল রেফারি হিসেবে তার শেষ ম্যাচ। ২৭ জুলাই তিনি অবসরের ঘোষণা দেন।

তবে ম্যাচ শেষে মেসি ও পারেদেসসহ খেলোয়াড়দের সংঘর্ষের পুরো দৃশ্য প্রকাশ করা হয়নি। সংবেদনশীল ঘটনা প্রকাশের ক্ষেত্রে ফিফার অনুমোদন প্রক্রিয়ার কারণে এমন বিধিনিষেধ রয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   মেসি  পারেদেস  বিশ্বকাপ  রেফারি  কথোপকথন  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: