৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সময়ের আলো ডেস্ক

চাকরি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। প্রথম ধাপে সাধারণ

2026-08-17T21:26:39+00:00
2026-08-17T21:26:39+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
চাকরি
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। প্রথম ধাপে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, মৌখিক পরীক্ষা শুরু হবে ২৫ আগস্ট এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।


মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনা সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিসিএস  মৌখিক  পরীক্ষা  সূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: