ঘরের যেসব ইলেকট্রনিক্স বিদ্যুৎ বিল বাড়াতে পারে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে নিয়ে হিসাব মেলাতে গিয়ে অনেকেরই চোখ কপালে ওঠে। আগের মাসের তুলনায় ব্যবহার খুব একটা বাড়েনি,

2026-08-17T23:06:25+00:00
2026-08-17T23:06:25+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বিবিধ
ঘরের যেসব ইলেকট্রনিক্স বিদ্যুৎ বিল বাড়াতে পারে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম 
বিদ্যুৎ খরচ কমাতে ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি। সংগৃহীত ছবি
মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে নিয়ে হিসাব মেলাতে গিয়ে অনেকেরই চোখ কপালে ওঠে। আগের মাসের তুলনায় ব্যবহার খুব একটা বাড়েনি, তাহলে বিল এত বেশি কেন? এসি, ফ্রিজ বা গিজারের মতো বড় যন্ত্রের দিকে সন্দেহের চোখে তাকালেও আসল কারণ লুকিয়ে থাকতে পারে ঘরের অন্য কোনো ইলেকট্রনিক্সে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বিদ্যুৎ খরচ কমাতে ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি। শুধু কম ব্যবহার নয়, কীভাবে ব্যবহার করছেন সেটিও গুরুত্বপূর্ণ।   

প্রতিবেদনে বলা হয়েছে যেসব ইলেকট্রনিক্স বাড়াতে পারে বিদ্যুৎ বিল 

এসি ও রুম হিটার 
ভুল তাপমাত্রা সেটিং বা সেন্সরের কাছে গরম-ঠান্ডা বাতাস পৌঁছালে যন্ত্রকে বেশি সময় চলতে হতে পারে।

পুরোনো ফ্রিজ 
২৪ ঘণ্টা চলা পুরোনো ফ্রিজের কম্প্রেসার ও নিরোধক দুর্বল হলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে।

স্ট্যান্ডবাই ডিভাইস 
টিভি, গেমিং কনসোল, কেবল বক্স, মাইক্রোওয়েভ ও বিভিন্ন অ্যাডাপ্টার বন্ধ অবস্থাতেও সামান্য বিদ্যুৎ ব্যবহার করতে পারে।

ফিল্টার 
এসি বা বায়ু পরিশোধনকারী যন্ত্রের ফিল্টারে ধুলা জমলে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে খরচ বাড়তে পারে।


গিজার 
প্রয়োজনের চেয়ে বেশি তাপমাত্রায় বা দীর্ঘ সময় গিজার চালু রাখলে বিদ্যুৎ খরচ বাড়ে।

চার্জার 
মোবাইল বা অন্যান্য ডিভাইসের চার্জার প্রয়োজন না থাকলেও প্লাগে লাগিয়ে রাখার অভ্যাস এড়িয়ে চলা ভালো।

বিল কমাতে যা করবেন

অপ্রয়োজনীয় ডিভাইসের সুইচ বন্ধ রাখুন, চার্জার খুলে রাখুন, এসির ফিল্টার পরিষ্কার করুন, পুরোনো ফ্রিজ পরীক্ষা করুন এবং এসি-হিটারের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী সেট করুন।

বিদ্যুৎ বিল বাড়ার রহস্য সবসময় বড় যন্ত্রে লুকিয়ে থাকে না। কখন কখন ঘরের কোণে চুপচাপ থাকা ছোট্ট একটি ডিভাইসও মাস শেষে বিলের অঙ্কটা বাড়িয়ে দিতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বিদ্যুৎ বিল  ইলেকট্রনিক্স 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: