হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট

2026-08-18T03:34:15+00:00
2026-08-18T03:34:27+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩৪ এএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৩:৩৪ এএম
হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর মিরাজ । ছবি : সংগৃহীত
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। এবার দ্বিতীয় টেস্ট জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে চান মিরাজরা। একই সঙ্গে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথও সহজতর করতে চায়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ জানিয়েছেন, প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়ের চিন্তা তাদের মধ্যে রয়েছে। তবে পরের ম্যাচকে আরও বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। এ ব্যাপারে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি এবং যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি, সেটাতেই মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এখন আমরা শুধু এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এরপর পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা করব,’ বলেন মিরাজ।

ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান ছিল মিরাজের। প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতক করার পর ম্যাচের শেষ দিনে বল হাতে পাঁচ উইকেট নেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে বড় ভূমিকা রাখে। শুধু মিরাজ নন, প্রথম টেস্টে বাংলাদেশের প্রায় প্রতিটি খেলোয়াড়ই কোনো না কোনোভাবে অবদান রেখেছেন।

হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নেন। ওপেনার তানজিদ হাসানও চাপের সময়ে দারুণ সেঞ্চুরি করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অথচ এই ম্যাচের আগে প্রস্তুতিটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল দলটি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও দলের ভেতরে বিশ্বাস হারায়নি বলে জানান মিরাজ।


আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, তিনি নিজেও যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল তাকে অনেক উৎসাহ দিয়েছেন। এমনকি নেটে মিরাজকে বলও করেছেন নাফিস। এতে মানসিকভাবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন তিনি। দলের ম্যানেজমেন্টের আরেক সদস্য মুশতাক আহমেদের কথাও আলাদাভাবে উল্লেখ করেন মিরাজ। প্রস্তুতি ম্যাচে হারের পর তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন এবং বিশ্বাস রাখতে বলেন।

মিরাজের ভাষায়, সেই ছোট ছোট বিষয় থেকেই দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করে। ডারউইনে পাওয়া জয় তারই ফল। এখন বাংলাদেশের সামনে আরও বড় সুযোগ। শনিবার ম্যাকেইতে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচের জয় বাংলাদেশকে সিরিজ জয়ের সামনে দাঁড় করিয়েছে। এই ম্যাচ জিততে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে শুধু সিরিজ জয়ই হবে না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও বড় পরিবর্তন আসবে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে। ফলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আরও শক্তিশালী হবে।

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে মিরাজ জানেন, প্রথম জয় এখন অতীত। সামনে আরও কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায়ও একই মানসিকতা ও পরিকল্পনা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   হোয়াইটওয়াশ  স্বপ্ন  মিরাজ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: