আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, মিলবে থাকা-খাওয়ার ব্যবস্থা

সময়ের আলো ডেস্ক

চাকরি

মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও

2026-08-18T11:25:39+00:00
2026-08-18T11:27:38+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চাকরি
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, মিলবে থাকা-খাওয়ার ব্যবস্থা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ১১:২৭ এএম
চাকরির খোঁজ। ছবি : প্রতীকী
মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে ৭ জন উদ্যমী, নিষ্ঠাবান দাঈ নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম : আস-সুন্নাহ ফাউন্ডেশন

পদের নাম : দাঈ

পদসংখ্যা : ৭ জন

চাকরির ধরন : ফুলটাইম

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : দেশের যেকোনও স্থানে

বেতন : ১৮-২৫ হাজার টাকা 

অন্যান্য সুযোগ-সুবিধা : থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ।


প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন।
ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা।
প্রযুক্তিগত জ্ঞান (এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি) ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা।
দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা।
কমিউনিকেশন স্কিলে পারদর্শী ।
বাস্তবভিত্তিক দাওয়াহ কাজের অভিজ্ঞতা।
দেশের যেকোনও প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে অবস্থান করে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সময়ের আলো/মহু


  বিষয়:   আস-সুন্নাহ ফাউন্ডেশন  চাকরি  থাকা  খাওয়া  নিয়োগ  ‍বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: