উখিয়ায় সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭

2026-08-18T13:07:46+00:00
2026-08-18T13:07:46+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
উখিয়ায় সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম 
উখিয়ায় সীমান্তে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ আগস্ট) রাত ক্যারেঙ্গাঘোনা পোলট্রি ফার্ম সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এ পরিত্যক্ত মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোলট্রি ফার্মের কাছে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তিন সন্দেহভাজনকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা সঙ্গে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দিয়ে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ড্রামটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী ১৪টি কার্ট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটকের জন্য বিজিবি সদস্যরা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।


উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   উখিয়া  কক্সবাজার  সীমান্ত  ইয়াবা  মাদক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: