বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন সিজেপি নেতা দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ককরোচ জ়নতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় মন্ত্রী

2026-08-18T13:50:25+00:00
2026-08-18T13:50:25+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন সিজেপি নেতা দীপকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে (এনডিএ) যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ককরোচ জ়নতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-এর প্রধান রামদাস আথাওয়ালে তাকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আথাওয়ালে বলেন, দীপকে একজন তরুণ ও সক্রিয় আম্বেদকরপন্থী। তাই তার উচিত রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়া। দলটি বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক।

আথাওয়ালে বলেন, দীপকে দলে যোগ দিলে ড. বি আর আম্বেদকরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার পাশাপাশি সমাজ ও দলকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি আরও বলেন, যারা অন্যায় করবে, তাদের শাস্তি দেওয়ার পক্ষে সরকার।

তবে আথাওয়ালের এই প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি দীপকে। এর আগে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচনী রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা তার নেই। তার মতে, দেশের মানুষ রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। তাই নতুন রাজনৈতিক দল গঠনের পরিবর্তে একটি গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

সম্প্রতি দীপকে ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও শুরু করেছেন। এ কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি স্কুলের ফি নির্ধারণে সীমা আরোপের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, দীপকের নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষার অনিয়ম নিয়ে আথাওয়ালে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার সেগুলো গ্রহণ করেছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ পার্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: