চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’।মঙ্গলবার (১৮ আগস্ট) বনানী এলাকায় এ ঘটনা

2026-08-18T17:54:20+00:00
2026-08-18T17:56:45+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে ‘পিংক বাস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৫:৫৬ পিএম
প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’। ছবি : সংগৃহীত
রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) বনানী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির ধাক্কা লাগে। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।


বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব এবং নারী চালক পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর আওতায় মোট ১৪টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে।

এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকায় চালু হওয়া ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বলাকা  ধাক্কা  পিংক বাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: