প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে স্পিকারের আসনের ঠিক

2026-08-18T18:13:13+00:00
2026-08-18T18:14:09+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৬:১৪ পিএম
স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়েছে। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়।

পাশাপাশি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’— এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  নির্দেশনা  স্পিকার  আরবি ক্যালিগ্রাফি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: