‘জীবনের গল্প, বাকি আছে অল্প’— পোস্টের দুই সপ্তাহের মাথায় বিএনপি নেতার মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

‘জীবনের গল্প, বাকি আছে অল্প’—গত ৪ আগস্ট নিজের ফেসবুক আইডিতে এমন আবেগঘন পোস্ট করেছিলেন বিএনপি নেতা এসএম জাকির হোসেন (৫১)।

2026-08-18T18:34:34+00:00
2026-08-18T18:34:34+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘জীবনের গল্প, বাকি আছে অল্প’— পোস্টের দুই সপ্তাহের মাথায় বিএনপি নেতার মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম 
এসএম জাকির হোসেন। ছবি : সংগৃহীত
‘জীবনের গল্প, বাকি আছে অল্প’—গত ৪ আগস্ট নিজের ফেসবুক আইডিতে এমন আবেগঘন পোস্ট করেছিলেন বিএনপি নেতা এসএম জাকির হোসেন (৫১)। পোস্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন ক্যান্সারে আক্রান্ত এ নেতা।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) সকালে মারা যান জাকির হোসেন। তিনি গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়।

তিনি জানান, সোমবার সকালে উপজেলা গেটসংলগ্ন নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন। সোমবার বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাকির হোসেনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

সময়ের আলো/কেআই
  বিষয়:   ফেসবুক পোস্ট  বিএনপি নেতা  মৃত্যু  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: