চট্টগ্রামেও চালু হলো নারীদের গোলাপি বাস সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

এবার চট্টগ্রামে নারীদের জন্য চালু হয়েছে গোলাপি বাসের নিরাপদ যাত্রা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই বাস সার্ভিস চালু করেছে।মঙ্গলবার

2026-08-18T22:29:06+00:00
2026-08-18T22:29:06+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামেও চালু হলো নারীদের গোলাপি বাস সার্ভিস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:২৯ পিএম 
এবার চট্টগ্রামে নারীদের জন্য চালু হয়েছে গোলাপি বাসের নিরাপদ যাত্রা। ছবি : সময়ের আলো
এবার চট্টগ্রামে নারীদের জন্য চালু হয়েছে গোলাপি বাসের নিরাপদ যাত্রা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই বাস সার্ভিস চালু করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাস উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। 

জেলা প্রশাসন সূত্র জানায়, বাসটি প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী। 

এতে নারীদের যাতায়াতে আর ইভটিজিং, হয়রানি ও স্পর্শের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি মুক্ত থাকবে।


কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা পর্যন্ত প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটারের এই রুট। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া ১০ টাকা। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা।

বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী যাত্রীরা। তারা বলছেন এই বাসে নিরাপদে চলাচল করা যাবে। নারীদের জন্য বাস চালু হওয়ায় নানা ধরনের ভোগান্তি অনেকটাই কমবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চট্টগ্রাম  নারী  গোলাপি বাস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: