ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় লঞ্চঘাট এলাকা থেকে নৌকা বাইচের প্রতিযোগিতা শুরু হয়।
৯টি নৌকায় সদর উপজেলার ৯টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বাইচে অংশগ্রহণকারীদের নিরাপত্তার সুবিধার্থে নৌপুলিশ ও ফায়ারসার্ভিসের পৃথক দুটি দল নৌ-বিহারে উপস্থিত ছিলো।
মিনি পার্ক সংলগ্ন এলাকায় নৌকা বাইচ সমাপ্ত হলে প্রথম স্থান অধিকার করে মাহবুব সিকদার নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকার করে চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ এবং তৃতীয় স্থান অধিকার করেন সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ।
মিনি পার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিফতরের বিভাগীয় উপপরিচালক মো. মহসিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য অফিসার মো. এনামুল হকসহ আরও অনেকে। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সময়ের আলে/জোই