দখলের কবলে ভুলুয়া নদী, জলাবদ্ধতায় ভাসছে রামগতি-কমলনগর

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

টানা ভারী বর্ষণ ও অবৈধ দখলের কবলে পড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ভুলুয়া নদীর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে

2026-08-19T10:26:47+00:00
2026-08-19T10:26:47+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দখলের কবলে ভুলুয়া নদী, জলাবদ্ধতায় ভাসছে রামগতি-কমলনগর
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম 
দখলের কবলে ভুলুয়া নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ছবি : সময়ের আলো
টানা ভারী বর্ষণ ও অবৈধ দখলের কবলে পড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ভুলুয়া নদীর পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে চরম কৃত্রিম জলাবদ্ধতা। ঘরবাড়িতে পানি উঠে তলিয়ে যাওয়ায় এলাকার হাজার হাজার মানুষ এখন পানিবন্দি জীবনযাপন করছেন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক রান্নাবান্নাসহ দৈনন্দিন কার্যক্রম। এ অবস্থা থেকে উত্তরণে নদীটি দ্রুত খনন ও অবৈধ দখলমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় পানিবন্দি বাসিন্দা শাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, বেল জাল, বাঁশের বিন্দি আর রিং জাল দিয়ে নদীর পানি আটকে রাখা হয়েছে। প্রায় এক মাস ধরে ঘরবাড়ি ডুবে আছে, রান্না করাও যাচ্ছে না। পরিবারে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। 

আরেক বাসিন্দা মো. হোসেন অভিযোগ করেন, অসাধু উপায়ে মাছ শিকারের জন্য নদী আটকে দেওয়ায় আজ পুরো এলাকায় কৃত্রিম বন্যায় ভাসছে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) লক্ষ্মীপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির হোসাইন জানান, খাল খননের কাজ চলমান রয়েছে। ভুলুয়া নদী খননের জন্য প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।

এদিকে পানিপ্রবাহ স্বাভাবিক করতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভুলুয়া নদীর সব অবৈধ জাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব না সরালে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দখল  ভুলুয়া নদী  জলাবদ্ধতা  রামগতি  কমলনগর  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: