১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার (১৯ আগস্ট) স্বামী তৌফিক

2026-08-19T18:34:33+00:00
2026-08-19T18:49:33+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২  ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বুধবার (১৯ আগস্ট) স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির পক্ষ থেকে মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মঞ্জুর করা হয়। 

একইদিন দিপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।


তিনি আরো জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বননিষ্ঠ কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্যারোল  মুক্তি  দীপু মনি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: