বেনাপোলে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোলে তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ স্বর্ণের বারগুলোর বাজারমূল আনুমানিক ৯০

2026-08-19T20:19:29+00:00
2026-08-19T20:19:29+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
বেনাপোলে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম 
যশোরের বেনাপোলে তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি : সময়ের আলো
যশোরের বেনাপোলে তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ স্বর্ণের বারগুলোর বাজারমূল আনুমানিক ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি এলাকা থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি এলাকা হতে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক সুজন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি বুধবার বিকেলে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ চৌকস আভিযানিক দল সীমান্তের পুটখালি এলাকায় অবস্থান নেয়। এ সময় সুজন মোটর সাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণেরবার পাওয়া যায়। 

এসময় তার কাছে থাকা একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য ৮৭ লঅখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দকৃত মোটর সাইকেল ও মোবাইলের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা বলে বিজিবি জানায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে যে, সে স্বর্ণের বারগুলো বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল  নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণ সরকারি ট্রেজারীতে জমা এবং মোটর সাইকেল, মোবাইলসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে 


  বিষয়:   বেনাপোল  লাখ টাকা  স্বর্ণ  পাচারকারী  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: