ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেই গুঞ্জন সরাসরি

2026-08-20T00:58:01+00:00
2026-08-20T11:19:36+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৫৮ এএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১১:১৯ এএম
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি : সংগৃহীত
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেই গুঞ্জন সরাসরি নাকচ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়, মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী কার্লোস। ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে তিনি কালেমা পড়েছেন বলেও খবর প্রকাশিত হয়।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তিনি দাবি করেছিলেন, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সম্প্রতি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।


তবে সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস স্পষ্ট করেছেন, এসব তথ্য সত্য নয়। তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

বিয়ের অনুষ্ঠান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কার্লোস। তিনি বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’

সূত্র : ওকাজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইসলাম  রবার্তো কার্লোস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: