কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও ২ বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকার

2026-08-20T04:01:54+00:00
2026-08-20T04:01:54+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও ২ বাংলাদেশি শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:০১ এএম 
ছবি : সংগৃহীত
কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকার ও এস এম আলিমুজ্জামান। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ নিহতের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ২ জন ভারতীয়।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী। একই ঘটনায় ঢাকার সাভারের আহমেদ বাবু নামে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

শর্ণশিষ দত্তের জন্ম ২০ ডিসেম্বর ২০২৩। তিনি দেবাশিস দত্তের সন্তান। আফসানা শিম্মিনের জন্ম ৬ জানুয়ারি ১৯৯৯ এবং তিনি মো. আকরাম আলীর মেয়ে। দেবাশিস দত্তের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। তাদের ঠিকানা কুষ্টিয়ার আরুয়াপাড়া।


মো. আকরাম আলীর জন্ম ১৬ জুন ১৯৬২। তার ঠিকানা কুষ্টিয়ার থানাপাড়া। আহমেদ বাবুর জন্ম ২৬ ফেব্রুয়ারি ২০২৩। তার পিতা আদম আলী এবং বাড়ি ঢাকার সাভারের বেগুনবাড়িতে।

সাতক্ষীরার রেবতী সরকারের ঠিকানা কালীগঞ্জ। এস এম আলিমুজ্জামানের ঠিকানা বারেয়া, কালীগঞ্জ, তেতুলিয়া।

অগ্নিকাণ্ডে নিহত দুই ভারতীয় হলেন ঝাড়খণ্ডের ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান ও শিলিগুড়ির যোগ নারায়ণ আগারওয়াল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কলকাতা  অগ্নিকাণ্ড  নিহত  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: