১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেতিকো, আলভারেজকে নিয়ে সিদ্ধান্ত বার্সেলোনার

সময়ের আলো ডেস্ক

খেলা

রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ১০০

2026-08-20T13:32:37+00:00
2026-08-20T13:32:37+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খেলা
১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেতিকো, আলভারেজকে নিয়ে সিদ্ধান্ত বার্সেলোনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আলভারেজের জন্য নতুন করে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

লেভানডফস্কি ও ফেরান তোরেসকে হারানোর পর আক্রমণভাগ শক্তিশালী করতে আলভারেজকে বার্সেলোনার প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে আতলেতিকো তাকে বিক্রি করতে রাজি না হওয়ায় স্পোর্টিং ডিরেক্টর দেকোকে এখন বিকল্প খেলোয়াড় খুঁজতে হচ্ছে।

আলভারেজ নিজেও ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে খবর রয়েছে। তবে আতলেতিকোর অনড় অবস্থানের কারণে চলতি দলবদল মৌসুমে তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা কমে গেছে। শেষ মুহূর্তে পরিস্থিতির বড় পরিবর্তন না হলে এবার আলভারেজকে পাওয়ার চেষ্টা করবে না বার্সেলোনা। তবে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ভবিষ্যতে আবারও চেষ্টা করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি ক্লাবটি।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য নতুন একজন স্বীকৃত স্ট্রাইকার চান। লেভানডফস্কির বিকল্প খোঁজার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, ‘আমরা সেই খেলোয়াড়ের (স্ট্রাইকার) খোঁজ করছি এবং দেকো দারুণ কাজ করছে।’

দেকোও স্বীকার করেছেন, লেভানডফস্কির বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তিনি বলেন, ‘আমরা আক্রমণভাগে দুজন খেলোয়াড়কে হারিয়েছি— লেভি ও ফেরান। ফেরানের জায়গা পূরণ করার মতো খেলোয়াড় আমরা দলে এনেছি। কিন্তু রবার্টকে প্রতিস্থাপন করা অনেক কঠিন। তার মতো একজন খেলোয়াড়কে বদলি করা সত্যিই কঠিন।’

নতুন স্ট্রাইকার না এলে দলে থাকা খেলোয়াড়দের দিয়েই আক্রমণভাগ সামলানোর পরিকল্পনাও রয়েছে বার্সেলোনার। এ ক্ষেত্রে রাফিনিয়া, করিম আদেয়েমি, অ্যান্থনি গর্ডন কিংবা লামিনে ইয়ামালকে মাঝখানে খেলাতে পারেন ফ্লিক। এ ছাড়া ফেরমিন লোপেজ ও দানি ওলমোকে ‘ফলস নাইন’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বার্সেলোনার প্রাক-মৌসুম দলে একমাত্র স্বীকৃত স্ট্রাইকার ১৮ বছর বয়সী মিশরীয় হামজা আবদেলকরিম। বুধবার আল আহলির বিপক্ষে জয় পাওয়া জোয়ান গাম্পার ট্রফির ম্যাচে গোল করেছেন তিনি। প্রাক-মৌসুমে এটি তার চতুর্থ গোল।

হামজার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘হামজা ভালো ফরোয়ার্ড। ক্রসে যেভাবে আক্রমণ করে, তা থেকেই সেটি বোঝা যায়। আজ আমি তাকে বল ধরে রাখতেও দেখেছি, যা ভালো। আমি তার কাছ থেকে এটাই দেখতে চাই।’


সূত্র : গোল ডটকম


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  খেলা  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: