ব্যাটারদের দাপট, মেহেদী-মার্শালের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। চার ম্যাচের মধ্যে তিনটিতেই দেখা গেছে বড়

2026-10-11T23:43:58+00:00
2026-10-11T23:43:58+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
ব্যাটারদের দাপট, মেহেদী-মার্শালের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। চার ম্যাচের মধ্যে তিনটিতেই দেখা গেছে বড় সংগ্রহের লড়াই। ঢাকার হয়ে মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অংকনের সেঞ্চুরি, খুলনার শেখ মেহেদী হাসানের শতক এবং বরিশালের বিপক্ষে সাদিকুর রহমান ও শাহাদাৎ হোসেন দীপুর দুর্দান্ত ব্যাটিংয়ে দিনটি ছিল রানপ্রসবা। অন্যদিকে রংপুরের বড় সংগ্রহের জবাবে চাপে পড়েছে ময়মনসিংহ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মার্শাল আইয়ুবের ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসের পর শতক তুলে নিয়েছেন ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনও। তাদের ব্যাটিংয়ে ৯ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। সিলেটের হয়ে বল হাতে সফল ছিলেন স্পিনার নাসুম আহমেদ। তিনি নিয়েছেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে ১৫৪ রান করেছে সিলেট। দলের অধিনায়ক জাকির হাসান ৬৫ রান করে আউট হয়েছেন। ঢাকার হয়ে উইকেট দুটি নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও রিপন মণ্ডল।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন শেখ মেহেদী হাসান। তার ১০৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৪৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে খুলনা। আগের দিন বল হাতে ৬ উইকেট নেওয়া মেহেদী এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। রাজশাহীর হয়ে নাহিদুজ্জামান নিয়েছেন ৩ উইকেট। সানজামুল ইসলাম ও এসএম মেহেরব হাসান পেয়েছেন দুটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে রাজশাহী অলআউট হয়েছিল ১১৯ রানে।


কক্সবাজার একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদিকুর রহমান ও শাহাদাৎ হোসেন দীপু। সাদিকুরের ১৪৯ রানের ইনিংসের পাশাপাশি অপরাজিত শতক তুলে নিয়েছেন দীপু। তাদের ব্যাটিংয়ে ৪ উইকেটে ৪৭৯ রান তুলে দিন শেষ করেছে দলটি। অধিনায়ক ইরফান শুক্কুর অপরাজিত আছেন ৯২ রানে। পারভেজ হোসেন ইমন করেছেন ৭৪ রান। বরিশালের হয়ে দুটি উইকেট নিয়েছেন অভি আহমেদ নোবেল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছিল বরিশাল।

সিলেট একাডেমি মাঠে রংপুর ৯ উইকেটে ৪২২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। আগের দিনের মিম মোসাদ্দেকের সেঞ্চুরির পর গতকাল রোববার ব্যাট হাতে অর্ধশতক করেছেন আবদুল্লাহ আল মামুন। ময়মনসিংহের হয়ে আসাদুল্লাহ গালিব ও আবু হায়দার রনি নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। রংপুরের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন মুশফিক হাসান ও স্বাধীন ইসলাম। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। ফলে ইনিংসের ঘাটতি পেরোতে পরের দিন ব্যাটারদের বড় পরীক্ষার মুখে পড়তে হবে ময়মনসিংহকে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ব্যাটার  দাপট  মেহেদী  মার্শাল  সেঞ্চুরি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: