আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ফাস্ট বোলার ও তৃতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে, টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী।
চলুন, পরিসংখ্যানে জেনে নেওয়া যাক বাংলাদেশের ৩ টেস্ট হ্যাটট্রিকের গল্প।
প্রথম হ্যাটট্রিক : অলক কাপালি
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ছিল ৩২তম হ্যাটট্রিক। অলক ফিরিয়েছিলেন সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুলকে।
দ্বিতীয় হ্যাটট্রিক : সোহাগ গাজী
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। টেস্ট ইতিহাসে এটি ছিল ৪০তম হ্যাটট্রিক। সোহাগের শিকার হয়েছিলেন কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং ও ডগ ব্রেসওয়েল।
তৃতীয় হ্যাটট্রিক : হাসান মাহমুদ
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। হাসানের শিকার ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়াউর রহমান।
সময়ের আলো/মহু