নেতাকর্মীদের নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, আইডি ব্যবহারকারী শনাক্তে জিডি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-08-20T17:34:04+00:00
2026-08-20T17:49:00+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেতাকর্মীদের নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, আইডি ব্যবহারকারী শনাক্তে জিডি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৫:৪৯ পিএম
সুন্দরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।

এর আগে, মঙ্গলবার সুন্দরগঞ্জ থানায় জিডি করেন জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের বাসিন্দা।


জিডি সূত্রে জানা যায়, ৭ আগস্ট বিকেল ৫টার দিকে ফেসবুক ব্যবহারের সময় ‘খালেকুজ্জামান চৌধুরী রাজা’ নামে একটি আইডিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি ও পোস্ট শেয়ার করতে দেখেন তিনি। একই আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পোস্টে আপত্তিকর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়টি নথিভুক্ত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আইডিটি কার এবং কারা এসব পোস্ট করছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘ফেসবুক আইডি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নেতাকর্মী  আপত্তিকর  পোস্ট  ব্যবহারকারী  শনাক্ত  জিডি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: