গুলশানের ২ স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক ৫৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনৈতিক ও অসামাজিক

2026-08-20T17:42:50+00:00
2026-08-20T17:43:25+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
গুলশানের ২ স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক ৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৫:৪৩ পিএম
ডিএমপি-এর লোগো। সংগৃহীত ছবি
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান এলাকার দুটি স্পা সেন্টারে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গুলশান  স্পা সেন্টার  পুলিশ  অভিযান  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: