মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের হাতাহাতি, কিন্তু কেন?

ক্রীড়া ডেস্ক

খেলা

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ২-২ গোলের ড্রয়ের চেয়েও বেশি আলোচনায় ফুটবল জাদুকর লিওনেল মেসি

2026-08-20T19:09:47+00:00
2026-08-20T19:09:47+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খেলা
মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের হাতাহাতি, কিন্তু কেন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম 
মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের হাতাহাতি । ছবি : সংগৃহীত
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ২-২ গোলের ড্রয়ের চেয়েও বেশি আলোচনায় ফুটবল জাদুকর লিওনেল মেসি ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মিডফিল্ডার কুইন সুলিভানের অনাকাক্সিক্ষত বাগবিতণ্ডা। চেস্টারের সুবারু পার্কে অনুষ্ঠিত থ্রিলার ম্যাচের শেষ মুহূর্তে তুমুল উত্তেজনা ও লাল কার্ডের ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার একপর্যায়ে ফিলাডেলফিয়ার কুইন সুলিভান মেসির বুকে স্পর্শ করলে মিয়ামি অধিনায়ক মেসি ক্ষুব্ধ হয়ে তাঁকে চড় মারেন। জবাবে সুলিভানও মেসির দিকে তেড়ে যান এবং দুজন মাথা ঠুকাঠুকি করে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। পরে রেফারি দ্রুত এসে দুজনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন। তবে ঠিক কী কারণে এ ঘটনার সূত্রপাত, তা স্পষ্ট জানা যায়নি।


ঘটনার জল আরও গড়ায় ম্যাচের অতিরিক্ত সময়ে। সুলিভানের ভাই কাভান সুলিভান ও মিয়ামির ইয়ানিক ব্রাইট হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। আর বাদানুবাদের জেরে কুইন সুলিভানকে দেখতে হয় হলুদ কার্ড।

এর আগে উত্তেজনাপূর্ণ ম্যাচের ১১ মিনিটে ফিলাডেলফিয়া এগিয়ে গেলেও ২১ মিনিটে মেসির অ্যাসিস্টে সমতায় ফেরে মিয়ামি। ২৬ মিনিটে বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে লক্ষ্যভেদ করে মিয়ামিকে এগিয়ে নেন মেসি নিজেই। পরবর্তীতে ৫৮ মিনিটে ফিলাডেলফিয়া সমতায় ফিরলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

সময়ের আলো/টিকে


  বিষয়:   মেসি  বাংলাদেশ  বংশোদ্ভূত  কুইন সুলিভান  হাতাহাতি  কিন্তু কেন?  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: