পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের

2026-08-20T21:28:48+00:00
2026-08-20T21:28:48+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।

পুনর্গঠিত পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তীকালীন পরিষদগুলো গঠন করা হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে ২৯.০০.০০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদগুলো বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পার্বত্য  চট্টগ্রাম  জেলা  পরিষদ  পুনর্গঠন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: