ঝিনাইদহে বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে

2026-08-20T22:12:03+00:00
2026-08-20T23:22:31+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১১:২২ পিএম
ঝিনাইদহ থানা। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিখন বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।


‎জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজ পাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যার দিকে মেসের বাজার করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝিনাইদহ  ঝগড়া  ছুরিকাঘাত  কলেজছাত্র  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: