সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে চলমান গ্যাস সংকট বিবেচনা করে পূর্বঘোষিত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে ‘বাংলাদেশ সিএনজি ফিলিং

2026-08-20T23:28:25+00:00
2026-08-21T00:51:05+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১২:৫১ এএম
সিএনজি ফিলিং স্টেশন। সংগৃহীত ছবি
দেশে চলমান গ্যাস সংকট বিবেচনা করে পূর্বঘোষিত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, বিভিন্ন দাবি নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— সিএনজি বিক্রয় কমিশন বৃদ্ধি করা, জ্বালানির দাম বাড়লে তার সঙ্গে কমিশনের স্বয়ংক্রিয় সমন্বয়, বর্ধিত জামানত প্রথা বাতিল করা এবং বিভিন্ন সরকারি ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।


মালিক সমিতির আশা, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সরকার তাদের দাবিগুলো বিবেচনা করবে এবং একই সঙ্গে সারাদেশে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সিএনজি স্টেশন  বন্ধ  কর্মসূচি  স্থগিত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: