বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের বৈশ্বিক অর্থপ্রবাহ ও প্রবাসী আয়ে গতি ফেরায় দেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন (৩৭

2026-08-21T11:16:15+00:00
2026-08-21T11:16:15+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
অর্থনীতি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৬ এএম 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার । ছবি : সংগৃহীত
দেশের বৈশ্বিক অর্থপ্রবাহ ও প্রবাসী আয়ে গতি ফেরায় দেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন (৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন) ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) 'বিপিএম-৬' হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৩ বিলিয়ন (৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন) ডলারে।


এর আগে গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে আকু বিল বা অন্যান্য স্বল্পমেয়াদি ঋণ ও বাধ্যবাধকতা বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণে নিট বা প্রকৃত রিজার্ভের সঠিক হিসাব নিরূপণ করা হয়।

সময়ের আলো/টিকে


  বিষয়:   বৈদেশিক  মুদ্রা  রিজার্ভ  ৩৭.৩৪ বিলিয়ন  ডলার  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: