এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, জেনে নিন শর্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ২৭ আগস্ট

2026-08-21T15:55:13+00:00
2026-08-21T16:21:37+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, জেনে নিন শর্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ২৭ আগস্ট পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সংশোধিত বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই ও যোগ্যতা নির্ধারণের পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

নীতিমালা অনুযায়ী, প্রথমে নিজ জেলার শূন্য পদে বদলির আবেদন করা যাবে। নিজ জেলায় পদ না থাকলে একই বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে। এছাড়া সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর নিজ জেলার শূন্য পদেও আবেদন করা যাবে।

বদলির জন্য বর্তমান কর্মস্থলে অন্তত দুই বছর চাকরি পূর্ণ হওয়া বাধ্যতামূলক। নতুন কর্মস্থলে যোগদানের পরও দুই বছর পূর্ণ হওয়ার আগে পরবর্তী বদলির আবেদন করা যাবে না।


এমপিও স্থগিত বা বন্ধ থাকা, সাময়িক বরখাস্ত থাকা কিংবা ফৌজদারি মামলা চলমান থাকলে শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। ভুল বা অসম্পূর্ণ তথ্যের আবেদনও বাতিল হতে পারে।

বদলির আদেশের ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে। এরপর আরও ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে। সংশোধিত নীতিমালায় সহকারী শিক্ষক, প্রভাষক, সহকারী অধ্যাপক ছাড়াও অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইন্সট্রাক্টরদের সমপদের প্রতিষ্ঠানে বদলির সুযোগ রাখা হয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   এমপিওভুক্ত  শিক্ষক  বদলি  আবেদন  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: