জিমি, মিমোদের নিয়ে এশিয়ান গেমসের দল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমস সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা মিমো,

2026-08-22T05:36:21+00:00
2026-08-22T05:36:21+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খেলা
জিমি, মিমোদের নিয়ে এশিয়ান গেমসের দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৩৬ এএম 
এশিয়ান গেমস সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা মিমো, মাইনুল ইসলাম কৌশিক কিংবা ফরহাদ আহমেদ শিতুল, রেজাউল করিম বাবুদের মতো পরীক্ষিত খেলোয়াড়দের রেখেই এবারের দল সাজানো হয়েছে। দলে স্ট্যান্ড বাই রাখা হয়েছে তিনজনকে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান গেমসের আসর। শেষ হবে ৩ অক্টোবর। জাপানের আইচি-নাগোয়া শহরে এবারের আসর বসছে।

এশিয়ান গেমস সামনে রেখে গত জুন থেকে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। দুই মাস ধরে টানা প্রস্তুতি চলছে দলটির। প্রথমে দেশীয় কোচ মশিউর রহমান বিপ্লবের হাত ধরে ট্রেনিং কার্যক্রম শুরু হলেও এখন বিদেশি কোচ জার্মান পিটার গেরহার্ডের অধীনে ক্যাম্প পরিচালিত হচ্ছে। পিটার ছাড়াও কোচিং প্যানেলে আরও অনেকে যুক্ত হয়েছে। যেমন পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে এক মাসের নিয়োগে যুক্ত হয়েছেন হকির সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন, ভিডিও স্পেশালিস্ট হিসেবে আরেক অধিনায়ক ইমরান হাসান পিন্টুও রয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়ের প্রতিটি পদক্ষেপই নজরে রয়েছে বর্তমান কমিটির।

চূড়ান্ত দল সাজাতে নির্বাচক কমিটিকে বেশ বেগই পেতে হয়েছে। শুরুতে ৩৮ জন নিয়ে ক্যাম্প শুরু হলেও পরে সেটি নেমে আসে ২৪ জনে। বলা হচ্ছিল এ দলই নিয়েই জার্মানিতে প্রস্তুতি ক্যাম্প পরিচালিত হবে, সেখানকার স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে জার্মানি সফর শেষ পর্যন্ত বাতিল করে হকি ফেডারেশন। এখন যাচ্ছে চীনে। সেখানে হবে ক্যাম্প। চূড়ান্ত দল হয়ে গেছে। চীন সফর শেষে এই ১৮ জন যাবে জাপানে।

অবসরের পর অনেক দিন হকি মাঠের বাইরে ছিলেন মামুনুর রহমান চয়ন। এখন নতুন পরিচয়ে কোচ হিসেবে দলের সঙ্গে কাজ করছেন। নতুন অভিজ্ঞতাই বলতে হবে চয়নের। সময়ের আলোকে চয়ন বলছিলেন, ‘আমাকে আর পিন্টুকে প্রথমে ১০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, এখন সেটা এক্সটেন্ট করা হয়েছে। আগামী মাসের ১৪ তারিখ পর্যন্ত দলের সঙ্গে আছি। কয়েক দিনে কাজের অভিজ্ঞতা যদি বলি, দলের সবাই অভিজ্ঞ। সবারই আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এরপর আমি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ওদের সঙ্গে কাজ করেছি। 

পেনাল্টি কর্নারের নানান দিক নিয়ে আমরা এই কয়েক দিন কাজ করেছি। আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের ট্রেনিং খুবই ভালো হয়েছে।’  ১৮ জনের যে দলটি দেওয়া হলো এটি নিয়ে কী বলবেন- এমন প্রশ্নে সময়ের আলোকে চয়ন বলেন, ১৮ জনই পরীক্ষিত খেলোয়াড়। এর মধ্যে জিমি ভাই, মিমোর মতো অভিজ্ঞও রয়েছে। আমি তো চারটি এশিয়ান গেমসে খেলেছি, সে আলোকে যদি বলি দলটা আমার বেশ পছন্দ হয়েছে। এবারের দল পর্যাপ্ত ট্রেনিং পেয়েছি। আমার কাজের অংশের কথা যদি বলি, ওদের যেভাবে শেখানো হয়েছে সেটা যদি ঠিকঠাক মাঠে অ্যাপ্লাই করতে পারে আশা করি পেনাল্টি কর্নার থেকে ভালো রেজাল্ট আসবে।’

বাংলাদেশ দল 
আশরাফুল হক সাদ, বিপ্লব কুজুর, আশরাফুল ইসলাম, হোজাইফা ইসলাম, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি এবং রাকিবুল ইসলাম রকি।

স্ট্যান্ড বাই : মেহরাব হাসান সামিন, আবেদ উদ্দিন ও নুরুজ্জামান নয়ন।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   জিমি  মিমোদ  এশিয়ান গেমস  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: