দেশে পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

ভারতের কলকাতায় হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে।শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে

2026-08-22T13:32:59+00:00
2026-08-22T13:35:44+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেশে পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১:৩৫ পিএম
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি : সংগৃহীত
ভারতের কলকাতায় হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আলিমুজ্জামানের প্রতিবেশি ফজলুর রহমান বলেন, ‘আজ বিকেলে আছরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’


এদিকে, কুষ্টিয়ার একই পরিবারের ৪ সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া, পরিবারের ইচ্ছায় নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি। এই ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

সময়ের আলো/মহু

  বিষয়:   কলকাতা  অগ্নিকাণ্ড  নিহত  আলিমুজ্জামান  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: