৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) আওতায় আবেদনকারীদের পরবর্তী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয়

2026-08-22T18:23:16+00:00
2026-08-22T18:28:12+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
৬ মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা : অমিত শাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৬:২৮ পিএম
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) আওতায় আবেদনকারীদের পরবর্তী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এই ঘোষণা প্রদান করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ প্রশাসন ও আটটি সীমান্তবর্তী জেলার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। 

একই সাথে অমীমাংসিত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজ্যটির ৮ জন জেলাশাসককে সরাসরি সিএএ-র অধীনে অনুমোদন দেওয়ার প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে। 

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘আমরা যখন সিএএ চালু করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপহাস করতেন। তিনি বলতেন, আমরা এই আইন কার্যকর করতে পারব না, কারণ তার সরকার আমাদের তা করতে দেবে না।


ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, পূর্বের নানামুখী বিরোধিতা সত্ত্বেও আইনটির যথাযথ প্রয়োগ এখন বাস্তবায়নের মুখ দেখছে। এর মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যোগ্য আবেদনকারীদের সসম্মানে ভারতীয় নাগরিকত্ব প্রদানের ওপর জোর দেন তিনি।

সময়ের আলো/জেডি  


  বিষয়:   ৬ মাস  নাগরিকত্ব  বাংলাদেশ  ধর্মীয় সংখ্যালঘু  অমিত শাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: