প্রতিদিন কলা খেলে মিলবে যেসব শারীরিক সুবিধা

সময়ের আলো ডেস্ক

ফিচার

সহজলভ্য ফল হিসেবে সারা বছরই অনেকের প্রতিদিনের নাস্তায় জায়গা করে নেয় কলা। তবে এটি কেবল হালকা ক্ষুধা মেটানোর মাধ্যম নয়,

2026-08-22T20:26:22+00:00
2026-08-22T20:26:22+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
ফিচার
প্রতিদিন কলা খেলে মিলবে যেসব শারীরিক সুবিধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম 
সহজলভ্য ফল কলা। ছবি : সংগৃহীত
সহজলভ্য ফল হিসেবে সারা বছরই অনেকের প্রতিদিনের নাস্তায় জায়গা করে নেয় কলা। তবে এটি কেবল হালকা ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, নিয়মিত কলা খাওয়ার অভ্যাসে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান ও গবেষকদের মতে, কলার কিছু দারুণ স্বাস্থ্যগত সুবিধা।  

ব্যায়ামের তাৎক্ষণিক জ্বালানি 

শরীরচর্চা শুরুর আগে কেমিক্যালযুক্ত কৃত্রিম স্পোর্টস ড্রিংকসের চেয়ে একটি পাকা কলা খাওয়া অনেক বেশি কার্যকর। এটি দ্রুত রক্তে শর্করা পৌঁছে দিয়ে পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে।

পেশির খিঁচুনি রোধ 

কলায় প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরচর্চাকালে ঘামের সঙ্গে বের হয়ে যাওয়া ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে। ফলে পেশিতে হঠাৎ টান পড়া বা খিঁচুনি হওয়ার ঝুঁকি অনেক কমে।

টেকসই ও দীর্ঘস্থায়ী শক্তি 

একটু কাঁচা বা কম পাকা কলায় 'রেজিস্ট্যান্ট স্টার্চ' নামের বিশেষ ধরনের আঁশ থাকে। এটি ধীরে ধীরে পেটে হজম হয় বলে দীর্ঘক্ষণ পেট ভরা আমেজ থাকে এবং ক্লান্তি অনুভব হতে দেয় না।

হজমে সামঞ্জস্য ও শক্তির যোগান 

পাকা ও আধপাকা কলায় যথাক্রমে দ্রুত ও ধীরগতিতে হজম হওয়া উপাদান থাকে। এই দুইয়ের মেলবন্ধন ওয়ার্কআউটের আগে ও পরে শারীরিক ক্লান্তি কাটাতে দারুণ ভূমিকা রাখে।

শরীরের পানির ভারসাম্য বজায় রাখা 

একটানা শারীরিক পরিশ্রমের পর শুধুমাত্র সাধারণ পানি পানের চেয়ে কলার মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে শরীরের তরলের ভারসাম্য বা আর্দ্রতা দ্রুত ফিরে আসে।

এ ছাড়াও প্রতিদিন একটি কলা শুধুমাত্র আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতিতেই সাহায্য করে না, বরং চাপ কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতেও সহায়তা করে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রতিদিন  কলা  খেলে  শারীরিক সুবিধা 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: