৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক ব্যক্তি রোগী সেজে তার কক্ষে প্রবেশ করেন। চিকিৎসকের

2026-08-22T22:54:58+00:00
2026-08-22T22:54:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক ব্যক্তি রোগী সেজে তার কক্ষে প্রবেশ করেন। চিকিৎসকের হাতে তুলে দেন কিছু কাগজপত্র। তবে সেগুলো মেডিকেল রিপোর্ট নয়— ছিল পাসপোর্ট, বোর্ডিং পাস ও বিমানের টিকিট।

প্রথমে বিষয়টি বুঝতে পারেননি চিকিৎসক। কাগজপত্র দেখতে গিয়ে বোর্ডিং পাসে নিজের স্বামীর নাম দেখতে পান তিনি। সন্দেহ হওয়ায় মুখ তুলে তাকাতেই ঘটে চমকপ্রদ ঘটনা।

মাস্ক খুলে ফেলেন ওই ব্যক্তি। তখনই চিকিৎসক বুঝতে পারেন, ছয় বছর ধরে যাকে শুধু মুঠোফোন বা ভিডিও কলে দেখে আসছেন, সেই স্বামীই তার সামনে দাঁড়িয়ে আছেন। স্বামীকে দেখেই চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক। আবেগাপ্লুত হয়ে দুজনই কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে।


ঘটনাটি ভারতের রাজস্থানে ঘটেছে বলে জানাে গেছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এই চমকপ্রদ পুনর্মিলনের দৃশ্য। ভিডিওতে দাবি করা হয়, ছয় বছর পর স্ত্রীকে চমকে দিতেই রোগীর ছদ্মবেশে তার চেম্বারে হাজির হন প্রবাসী স্বামী। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, চেম্বারে ঢুকে ওই ব্যক্তি প্রথমে চিকিৎসকের কাছে নিজের পাসপোর্ট, বোর্ডিং পাস ও টিকিট দেন। বিষয়টি দেখে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পেয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর ওই ব্যক্তি মাস্ক খুলে ফেললে স্ত্রী তাকে চিনতে পারেন।

ভিডিওতে দাবি করা হয়েছে, দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ছয় বছর ধরে সরাসরি দেখা হয়নি। তাই স্বামীর এই আকস্মিক উপস্থিতি চিকিৎসকের জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত।

ভিডিওটি ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বামী-স্ত্রীর আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘ অপেক্ষার পর এমন দেখা সত্যিই হৃদয়ছোঁয়া।

তবে ভিডিওটির স্থান, সময় ও সংশ্লিষ্ট দম্পতির পরিচয় নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে থাকা দাবিগুলো যাচাই না হওয়া পর্যন্ত নিশ্চিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রোগী  চিকিৎসক স্ত্রী  প্রবাসী স্বামী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: