খুনের পর ভারতে পালিয়ে বিএসএফের হাতে আটক সহোদর

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

জমিজমাসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই কৃষক জিতেন মণ্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না আপন

2026-08-23T00:02:04+00:00
2026-08-23T00:05:49+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুনের পর ভারতে পালিয়ে বিএসএফের হাতে আটক সহোদর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০২ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১২:০৫ এএম
সাতক্ষীরা থানা । সংগৃহীত ছবি
জমিজমাসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই কৃষক জিতেন মণ্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না আপন দুই ভাইয়ের। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)।

সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে তারা অবৈধপথে ভারতে পালিয়ে যান। কিন্তু ভারতীয় ভূখণ্ডে তারা বিএসএফের হাতে আটক হন। শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে চাচাতো ভাই সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর রাতেই পালিয়ে যায়।


সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, নিজেদের মধ্যে জমিজমাসংক্রান্ত সহিংসতায় কৃষক জিতেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, বিএসএফের আটক হত্যা মামলার দুই আসামিকে ফেরত দেওয়ার জন্য বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুন  ভারত  বিএসএফ  আটক  সহোদর  সাতক্ষীরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: