১৮ বছরপূর্তিতে বটতলার আয়োজন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নাট্যদল বটতলা তাদের ১৮ বছরপূর্তিতে তিন দিনব্যাপী এক আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত আয়োজিত হতে যাওয়া

2026-08-23T04:32:56+00:00
2026-08-23T04:32:56+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
আনন্দ সময়
১৮ বছরপূর্তিতে বটতলার আয়োজন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৩২ এএম 
ছবি : সংগৃহীত
নাট্যদল বটতলা তাদের ১৮ বছরপূর্তিতে তিন দিনব্যাপী এক আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই আয়োজনে থাকছে নাট্য প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার, পাঠচক্র, স্মৃতিচারণ, গান, পাপেট থিয়েটারসহ নানা আয়োজন। 

আগামী ২৮ আগস্ট বিকাল ৫টায় থাকছে বটতলার পাঠচক্র ‘বশীর আলহেলাল স্মরণাঞ্জলি’। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই কথাসাহিত্যিকের উপন্যাস ‘কালো ইলিশ’ ও অন্যান্য রচনা নিয়ে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান পরিবেশন করা হবে। আয়োজনটি থাকছে বিনামূল্যে।

পরদিন ২৯ আগস্ট থাকছে শিল্পী মুস্তাফা মনোয়ার স্মরণে শিশু নাট্যোৎসব। সকাল ৯টায় সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের তত্ত্বাবধানে কার্টুন কর্মশালা এবং খোকন কারিগরের তত্ত্বাবধানে মাটির পাঠশালা শিরোনামে মাটি দিয়ে পাত্র বানানোর কৌশল শেখানো। বেলা ১১টায় শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’। পরিবেশন করবে বটতলা-এ পারফরম্যান্স স্পেস। 

এ ছাড়া থাকছে ‘অভিনয়ে হাতেখড়ি’ নামে শিশুদের জন্য নাটকের কর্মশালা। ইনভেনটরস পাপেট পরিবেশন করবে পাপেট শো ‘জন্মদিন বিভ্রাট’। পুরো আয়োজনটা থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

একই দিন একই জায়গায় বিকাল ৪টায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বটতলার আয়োজনে থাকছে পাপেট কর্মশালা। বিকাল ৫টায় থাকছে নাটক ‘আনারসের ঢাকা সফর’। পরিবেশন করবে ঢাকা লিটল অপেরা। সন্ধ্যা ৭টায় টুগেদার উই ক্যান পরিবেশন করবে সংগীত পারফরম্যান্স ‘ধরণীর গান’। ৩০ আগস্ট বিকাল ৫টায় থাকছে গ্রন্থিকের গল্প বলার আসর। 


সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার হলে থাকছে পাপেট শো ‘সবুজ দেশের বিপদ’। ইউনিভার্সেল পাপেট এটি পরিবেশন করবে। বটতলা-এ পারফরম্যান্স স্পেস পরিবেশন করবে ‘ডাকাত হালুম চিৎপটাং’ ও ‘বন্যথেরিয়াম’। আর শেষে থাকছে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২৬। বটতলা জানিয়েছে, ২৯ ও ৩০ আগস্টের পরিবেশনা দেখার জন্য টিকেট কিনতে হবে। দুই দিনব্যাপী আয়োজনের টিকেট বটতলার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

২০০৮ সালের ২৭ আগস্ট নাট্যাঙ্গনে পথচলা শুরু হয় বটতলা নাট্যদলের। ১৮ বছরে দলটি মঞ্চে এনেছে প্রায় এক ডজন মঞ্চ নাটক। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ১৮ বছরপূর্তি  বটতলা  আয়োজন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: