টেলিভিশন নাট্যকার সংঘে নতুন নেতৃত্ব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

2026-08-23T04:38:27+00:00
2026-08-23T04:38:27+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
আনন্দ সময়
টেলিভিশন নাট্যকার সংঘে নতুন নেতৃত্ব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। 

রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা। এ সময় আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন টেলিভিশন নাট্যকার সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাত আহমেদ। অর্থ সম্পাদক হয়েছেন পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান এবং প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল। আইন ও কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরিন জেসিকা। অন্যদিকে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হয়েছেন মারুফ হোসেন সজিব।


নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ২০২৬-২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   টেলিভিশন  নাট্যকার  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: