শিশু আছিয়া হত্যা মামলা : হাইকোর্টে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর শুনানি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে হাইকোর্টে শুনানি শুরু করেছেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী।

2026-08-23T12:54:12+00:00
2026-08-23T12:54:12+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
শিশু আছিয়া হত্যা মামলা : হাইকোর্টে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর শুনানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম 
হাইকোর্ট। সংগৃহীত ছবি
মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে হাইকোর্টে শুনানি শুরু করেছেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী। রোববার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান আসামির পক্ষে শুনানিতে অংশ নেন।

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় হিটু শেখের পক্ষে শুনানির জন্য হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

এর আগে গত ১২ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও হিটু শেখের করা আপিলের শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে অপর তিন আসামি— আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।


ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। বর্তমানে ওই ডেথ রেফারেন্সের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের করা আপিলেরও শুনানি চলছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আছিয়া  হত্যা মামলা  হাইকোর্ট  হিটু শেখ  রাষ্ট্রনিযুক্ত আইনজীবী  শুনানি 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: