রাজধানীতে হাউজ অব আহমেদের নতুন গন্তব্য, শুরু হলো ‘চ্যাপ্টার টু’

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর গুলশান-২-এর ভেনচুরা মলে নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে দেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউজ অব আহমেদ। প্রায় ৪ হাজার ৫০০

2026-08-23T17:43:27+00:00
2026-08-23T18:19:55+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
বিবিধ
রাজধানীতে হাউজ অব আহমেদের নতুন গন্তব্য, শুরু হলো ‘চ্যাপ্টার টু’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান-২-এর ভেনচুরা মলে নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে দেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউজ অব আহমেদ। প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে সাজানো নতুন এই বিক্রয়কেন্দ্রে দেশীয় ঐতিহ্য, কারুশিল্প ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছে।

নতুন আউটলেটে থাকছে হাউজ অব আহমেদের ক্যুতুর, ব্রাইডাল, বেসপোক ও প্রিমিয়াম তৈরি পোশাকের সংগ্রহ। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য চালু হয়েছে নতুন উদ্যোগ ‘ইলাফ’। এতে আধুনিক জীবনধারার সঙ্গে মানানসই সমকালীন পোশাকের সংগ্রহ রাখা হয়েছে।

দেশীয় হস্তশিল্প, সূক্ষ্ম কারুকাজ ও আধুনিক পোশাকের কাঠামো হাউজ অব আহমেদের নকশার অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে বিয়ের পোশাক ও ক্যুতুর সংগ্রহের জন্য ফ্যাশনপ্রেমীদের কাছে ব্র্যান্ডটির আলাদা পরিচিতি রয়েছে।


নতুন বিক্রয়কেন্দ্রটির সাজসজ্জাতেও রয়েছে ভিন্নতার ছাপ। উষ্ণ আলো, সরল নকশা, নান্দনিক প্রদর্শন ও ব্যক্তিগত কেনাকাটার সুযোগ মিলিয়ে পুরো জায়গাটিকে সাজানো হয়েছে অভিজাত ফ্যাশন প্রদর্শনীর আদলে।

ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক তৈরিতেও দীর্ঘদিন ধরে গুরুত্ব দিচ্ছে হাউজ অব আহমেদ। ২০২২ সালে বনানীতে চালু করা ক্রিয়েটিভ লাউঞ্জে ক্রেতারা নিজেদের পছন্দ, ধারণা ও নমুনা নিয়ে নকশাকারদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পান। বাংলাদেশের অভিজাত ফ্যাশনে এই উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখা হয়।

ভেনচুরা মলে নতুন এই অধ্যায়ের মাধ্যমে দেশীয় লাক্সারি ফ্যাশনে আরও বড় পরিসরে কাজ করার পাশাপাশি ক্রেতাদের উন্নত ও ব্যক্তিকেন্দ্রিক কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে হাউজ অব আহমেদ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাজধানী  হাউজ অব আহমেদ  ভেনচুরা মল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: