সাব্বির রহমানের ফিফটিতে বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ হাইক্যারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে

2026-08-23T21:31:08+00:00
2026-08-23T21:38:07+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
খেলা
সাব্বির রহমানের ফিফটিতে বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৯:৩৮ পিএম
সাব্বির রহমানের ফিফটিতে বাংলাদেশ এইচপি’র টানা দ্বিতীয় জয় । ছবি : সংগৃহীত
ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ হাইক্যারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মনের দায়িত্বশীল ৫৯ রানের ওপর ভর করে হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। ১ম ম্যাচে জয়ের পর এটি তাদের টানা দ্বিতীয় জয়।

ডারউইনে টস জিতে প্রতিপক্ষ হোবার্ট হ্যারিকেন্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক ইরফান শুক্কুর। শুরুতেই রুবেল ও রিপন মণ্ডলের তোপে পড়ে বিপর্যয় পড়ে অস্ট্রেলিয়ান দলটি। ওপেনার জ্যাক ডোরেন (৬) ও ব্র্যাডলি হোপরা (১৭) দ্রুত সাজঘরে ফিরে যান। তবে একপ্রান্ত আঁকড়ে ধরে একক লড়াই চালিয়ে যান ত্যাগ উইলি, যিনি শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় হোবার্ট। বাংলাদেশ এইচপির পক্ষে মোহাম্মদ রুবেল সর্বোচ্চ ৩টি ও রিপন মণ্ডল ২টি উইকেট শিকার করেন।


১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঘোর বিপদে পড়ে বাংলাদেশ এইচপি। দ্রুত সাজঘরে ফেরেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান (৪) ও জিসান আলম (৯)। এরপর আরিফুল হক ও অধিনায়ক ইরফান শুক্কুরও ৪ রান করে আউট হলে মাত্র কিছু রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

পঞ্চম উইকেটে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ৪৬ রানের মহা মূল্যবান জুটি গড়ে তোলেন সাব্বির রহমান। শামীম ২৪ বলে ১৬ রান করে আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ফিফটি হাকান সাব্বির। আউট হওয়ার আগে তিনি করেন দলের সর্বোচ্চ ৫৯ রান। শেষ মুহূর্তে এসএম মেহেরবের ১৩ রান এবং আব্দুল গাফফার সাকলাইনের অপরাজিত ১৯ ও আবু হায়দার রনির অপরাজিত ৮ রানের ওপর ভর করে ২ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি দল।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সাব্বির রহমান  ফিফটি  বাংলাদেশ  এইচপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: