দ্বিতীয় সন্তানের বাবা হলেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম ‘মায়া’

ক্রীড়া ডেস্ক

খেলা

কন্যাসন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন। তারকা এই দম্পতির ঘর আলো করে

2026-08-20T19:38:40+00:00
2026-08-20T19:38:40+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম ‘মায়া’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম 
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম ‘মায়া’ । ছবি : সংগৃহীত
কন্যাসন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন। তারকা এই দম্পতির ঘর আলো করে আসা নতুন অতিথির নাম রাখা হয়েছে ‘মায়া ম্যাক্সওয়েল’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্যোজাত কন্যাসন্তানের ছবি ও নাম প্রকাশ করে এ খুশির খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ম্যাক্সওয়েল-ভিনি দম্পতি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারা।

এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর এই দম্পতির প্রথম সন্তান লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েলের জন্ম হয়।


দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিবাহবন্ধনে আবদ্ধ হন ম্যাক্সওয়েল ও ভিনি। তাদের বিয়েতে তামিল ব্রাহ্মণ ঐতিহ্য ও খ্রিষ্টান- উভয় সাংস্কৃতিক রীতির এক চমৎকার মেলবন্ধন দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট (ওডিআই) থেকে অবসর গ্রহণের পর বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন ৩৫ বছর বয়সী এই অজি তারকা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সন্তান  বাবা  ম্যাক্সওয়েল  মায়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: