এ বছর হচ্ছে না বিপিএল, নতুন রূপরেখার পরিকল্পনা বিসিবির

ক্রীড়া ডেস্ক

খেলা

ধারাবাহিক লোকসান ও প্রশাসনিক বিশৃঙ্খলা এড়াতে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

2026-08-20T18:52:26+00:00
2026-08-20T23:58:16+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
এ বছর হচ্ছে না বিপিএল, নতুন রূপরেখার পরিকল্পনা বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১১:৫৮ পিএম
এ বছর হচ্ছে না বিপিএল । ছবি : সংগৃহীত
ধারাবাহিক লোকসান ও প্রশাসনিক বিশৃঙ্খলা এড়াতে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাড়াহুড়ো না করে ফ্র্যাঞ্চাইজি মডেলের সমস্যাগুলো সমাধান করে আগামী বছর নতুন রূপে টুর্নামেন্টটি ফেরানোর পরিকল্পনা করছে বোর্ড।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছি।’

বিসিবি সূত্রে জানা গেছে, বিগত দুই আসরে বিপিএল আয়োজন করতে গিয়ে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ হওয়ার কথা, লোকসান নয়। যতক্ষণ না আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি, ততক্ষণ ক্ষতি স্বীকার করে টুর্নামেন্ট আয়োজন করার কোনো মানে হয় না।’


বিপিএল স্থগিত হলেও এটি স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না উল্লেখ করে তামিম বলেন, বিসিবি শতভাগ সদিচ্ছা নিয়েই এগোচ্ছে। তবে প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনে ৬ থেকে ১২ মাস সময় নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে বিকল্প দল দাঁড় করিয়ে মানহীন টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বিসিবির মর্যাদা ও কাঠামোগত স্বচ্ছতা রক্ষা করাকে প্রাধান্য দিচ্ছে বোর্ড।

বর্তমানে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টিসহ সব জটিলতা সমাধানের কাজ শুরু করেছে বিসিবি। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করে যথেষ্ট সময় হাতে নিয়ে পরবর্তী আসর আয়োজনের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।


সময়ের আলো/টিকে
  বিষয়:   বিপিএল  রূপরেখা  বিসিবি  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: