বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে সালমা আদিল ফাউন্ডেশনের

2026-08-23T23:25:43+00:00
2026-08-23T23:25:43+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম 
বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন । ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাঁশখালী টাইমসের ব্যবস্থাপনায় বাঁশখালীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে স্ব স্ব বিদ্যালয়ে নতুন স্কুল ব্যাগ ও গাইড বই তুলে দেওয়া হয়। 

প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক । বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী। 


অনুষ্ঠানে বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সালমা আদিল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার শুরু থেকেই ফাউন্ডেশনটি বৃহৎ পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

নতুন স্কুল ব্যাগ ও গাইড বই হাতে পেয়ে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শিক্ষা উপকরণ পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে সালমা আদিল ফাউন্ডেশন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: