কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টা, যুবককে কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টার দায়ে রোববার (২৩ আগস্ট) বিকালে ফুলচান মিয়া (৩৮) নামের এক যুবককে ছয় মাসের

2026-08-23T23:38:58+00:00
2026-08-24T00:01:52+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টা, যুবককে কারাদণ্ড
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১২:০১ এএম
কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টায় যুবককে ছয় মাসের কারাদণ্ড। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টার দায়ে রোববার (২৩ আগস্ট) বিকালে ফুলচান মিয়া (৩৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ফুলচান রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর গ্রামের আনসার আলীর ছেলে। এর আগে শনিবার (২২ আগস্ট) দুপুরে সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ছয়মাস আগে জীবিকার সন্ধানে ফুলচান তার স্ত্রীকে নিয়ে উপজেলার সফিপুর বাজার এলাকায় আসেন। একটি ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন ওই যুবক এবং তার স্ত্রী স্থানীয় একটি মহিলা বিউটি পার্লারে কাজ করতেন।

শনিবার দুপুরে একই বাড়ির ভাড়াটিয়া অপ্রাপ্ত কিশোরী গোসল করতে গেলে ওই যুবক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণের সময় স্থানীয়রা ওই যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

পরে রোববার বিকেলে ওই যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থানা পুলিশের মাধ্যমে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। 

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এক কিশোরীর গোপনে গোসলের ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   কিশোরী  গোসলের ভিডিও ধারণ  যুবক  কারাদণ্ড  সময়ের আলো  কালিয়াকৈর  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: