গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে

2026-08-24T08:34:36+00:00
2026-08-24T08:34:36+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম 
ধসের পর আবর্জনার স্তূপে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (২৩ আগস্ট) রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর বর্জ্যের স্তূপটি ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও অস্থায়ী ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ৬ জন গুরুতর এবং আরও ১৬ জন সামান্য আহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের পরিমাণ এতটাই বড় ছিল যে একটি অ্যাপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা মাটির নিচে চাপা পড়তে পারে।

ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে ঘটনাস্থলে যান দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি জনগণকে শান্ত থাকার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়াতে এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, বর্ষাকালে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় জায়গাটি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল সরকারের। ঘটনার মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ওই বর্জ্যভূমি বন্ধ করে বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছিল।  


উল্লেখ্য, গিনিতে বিশ্বের সবচেয়ে বড় বক্সাইটের মজুত রয়েছে। দেশটির সিমানদু এলাকায় বিশ্বের অন্যতম সমৃদ্ধ অনাবিষ্কৃত লৌহ আকরিকের মজুতও রয়েছে। সেখানে গত নভেম্বরে বড় ধরনের খনন প্রকল্পের কাজ শুরু হয়। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অবকাঠামোগত উন্নয়ন সীমিত এবং দারিদ্র্যও ব্যাপক। 

বিশ্বব্যাংকের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে ৩৭ লাখ মানুষ দৈনিক ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গিনি  আবর্জনা  স্তূপ  ধস  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: