পাঁচ গোলের বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক

খেলা

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগের প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের

2026-08-24T08:44:45+00:00
2026-08-24T09:17:02+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খেলা
পাঁচ গোলের বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৪৪ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৯:১৭ এএম
গোলের বন্যার ভাসিয়ে মৌসুম শুরু বার্সেলোনার। সংগৃহীত ছবি
স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগের প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। যেন নিজেদের শিরোপা ধরে রাখার মরিয়া অভিযানে মাঠে নেমেছিল তারা।  

জয় পাওয়া এই ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। এ ছাড়া ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন করিম আদেইয়েমি। বদলি হিসেবে নেমে জোড়া অ্যাসিস্ট করে জয়ে বড় ভূমিকা রাখেন অ্যান্থনি গর্ডন।  

প্রতিপক্ষের মাটিতে খেলতে নেমে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়ার পাস থেকে ব্যবধান ২-০ করেন নতুন সাইনিং করিম আদেইয়েমি।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গর্ডনের বাড়ানো চমৎকার দুই পাস থেকে রাফিনিয়া ও ফেরমিন লোপেস গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যান। আর ম্যাচের শেষদিকে তরুণ জাভি এস্পার্তের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ফেরমিন লোপেস।


এদিকে আগের দিন জয়ের দেখা পেয়েছিল আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এস্পানিঅলের মাঠে খেলতে নেমে শেষ মুহূর্তের গোলে ২-১ জিতেছিল হোসে মরিনহোর শিষ্যরা। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাঁচ গোল  জয়  মৌসুম  বার্সেলোনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: